বালাম ফিচারিং জুলি পার্ট টু

গত বছরের প্রকাশিত হওয়া সময়ের আলোচিত গায়ক বালাম ও উদীয়মান কণ্ঠশিল্পী জুলির বালাম ফিচারিং জুলি অ্যালবামটির সিক্যুয়েল তৈরি করছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা। এই জুটির প্রথম অ্যালবাম বালাম ফিচারিং জুলির অভাবনীয় সাফল্যের কারণেই অ্যালবামটির সিকুয়েল তৈরি করা হচ্ছে বলে জানা যায়। গতকাল সোমবার সঙ্গীতার সঙ্গে চূড়ান্ত হয় কথাবার্তা বলেন বালাম ও জুলি। আগামী পহেলা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি বাজারে আসবে। দুতিন দিনের মধ্যেই কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে সঙ্গীতা কর্তৃপক্ষ জানান। মূলত শ্রোতাদের চাহিদার কারণেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। বালাম ফিচারিং জুলি টুতে আমরা আরো বেশি যত্নবান হয়ে কাজ করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। বিষয়টি নিয়ে বালাম বলেন, সত্যি ভালো নাগছে অ্যালবামটির সিক্যুয়েল হচ্ছে বলে। চেষ্টা থাকবে শ্রোতাদের প্রত্যাশা ও চাহিদা পূরণে যথাযথ চেষ্টা করার।
৩টি হলে মুক্তি পাবে 'মনপুরা'

বহুল আলোচিত ছবি ‘মনপুরা’ প্রথম সপ্তাহে চলবে ঢাকার ‘ষ্টার সিনেপ্লেক্স’, ‘বলাকা’ এবং রাজশাহীর ‘উপহার’ হলে। এই তথ্য জানিয়েছেন ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকার গিয়াস উদ্দিন সেলিম।
গিয়াসউদ্দিন সেলিম গ্লিটজকে বলেন, “মনপুরা’ ১ম সপ্তাহে তিনটি সিনেমা হলে মুক্তি পাবে। এরপরে যদি দর্শক চাহিদা বেশি হয় তবে ২য় সপ্তাহ থেকে আরো বেশি হলে চলবে। আমি আশা করছি দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন।”
তিনি আরো বলেন, “ছবি মুক্তি নিয়ে আমি যতটা না বেশি টেনশনে আছি তার চেয়ে বেশি টেনশনে আছি পাইরেসি নিয়ে।” তবে তিনি এই ছবির পাইরেসি যাতে না হয় সেজন্য নানা মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানান।
‘মনপুরা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মামুনুর রমীদ, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, দিলারা জামান, মনির খান শিমুল প্রমুখ।
বাবা-মা হলেন হিল্লোল ও তিন্নি
ঢাকা থেকে বৈশাখ.কম প্রতিবেদক
প্রথম সন্তানের মা-বাবা হলেন হিল্লোল ও তিন্নি। তাদের মেয়ে হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নবজাতকের মুখ দেখেন এই তারকা দম্পতি। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মা হয়েছেন মডেল ও অভিনয়শিল্পী তিন্নি।
বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে অভিনেতা হিল্লোল বৈশাখ.কমকে বলেন, ‘সত্যি বলতে এ দিনটির অপেক্ষায় ছিলাম। আমি খুব উচ্ছ্বসিত। একেবারেই অন্যরকম লাগছে।’
প্রায় দুই বছর আগে ভালোবেসে ঘর বাঁধেন হিল্লোল ও তিন্নি। গত সোমবার ঢাকার মিরপুরে একটি হাসপাতালে ভর্তি হন তিন্নি।
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক তৃণার গল্প। প্রয়াত নাট্যকার নাট্যাচার্য ড. সেলিম আল দীনের রচনা ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিন, ইন্তেখাব দিনার, ওয়াহিদা মল্লিক জলি, চ্যালেঞ্জার, আবুল হায়াত, আল মনসুর, শামস সুমন, মিতা চৌধুরী, তুষার খান, রওনক হাসান প্রমুখ।
গাজী কালুর পালার আদলে ভিডিও ছবি নির্মাণে ফারুকী
গাজী কালুর পালার আদলে ভিডিও ছবি পরিচালনা করছেন মোস্ট্লফা সরয়ার ফারুকী। এ ভিডিও ছবিতে ব্যবহারের জন্য দেশের খ্যাতিমান পটশিল্কপ্পী শল্ফ্ভু আচার্যকে দিয়ে গাজী কালুর পট আঁকানো হয়েছে। ফারুকী নিজেই ‘ফাসর্দ্ব ডেট’ নামের এ ভিডিও ছবির রচয়িতা। ঢাকার বিভিল্পু জায়গায় এর শুটিং হচ্ছে এখন। ভিডিও ছবির বিভিল্পু চরিত্রে অভিনয় করছেন সৈয়দ মুসাফির, আলিশা, ফারিয়া, ভাবনা। ফেসবুক ওয়েবসাইটে অনুসল্পব্দান চালিয়ে ভিডিও ছবির নায়িকা চূড়ান্ল করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা আমিন শান্লাকে।
ভিডিও ছবিটি প্রসঙ্গে মোস্ট্লফা সরয়ার ফারুকী বলেন, “আমার ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে আমি শহরকেন্দ্রিক প্রেম দেখানোর চেষদ্বা করেছি। ‘ফাসর্দ্ব ডেট’ ভিডিও ছবির বিষয়বস্ট্তুও শহরকেন্দ্রিক ছেলেমেয়েদের প্রেম। কিন্তু এখন তাদের প্রেম ‘ব্যাচেলর’-এর প্রেমের তুলনায় অনেক বদলেছে, সেই বদলে যাওয়া প্রেমের গল্কপ্পই আমি বলব এই ভিডিও ছবিতে। আর ছবির গল্কপ্পটা বলা হবে ফোক থিয়েটার এবং গাজী কালুর পালার আদলে। আমি একটা নতুন ধারায় কাজটি করতে যাচ্ছি।” জানা গেছে, ফারুকীর নতুন ভিডিও ছবিটি আসছে ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচার হবে।

‘মেঘলীনা’ নয়, কুমার বিশ্বজিৎ অন্য নামে অন্য নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন। যা মুক্তি পাবে সামনের ভালবাসা দিবসে। যে অ্যালবামটির সঙ্গে কোন সম্পৃক্ততা থাকবে না ‘মেঘলীনা’ অ্যালবামের নির্মাতা প্রিন্স মাহমুদের। এর পেছনে কারণ কি জানতে চাইলে কুমার বিশ্বজিৎ বলেন, কোন কারণই নেই। ‘মেঘলীনা’ এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। তাই আপাতত সেটা স্থগিত রেখেছি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রিন্স মাহমুদ কুমার বিশ্বজিতের একক অ্যালবাম ‘মেঘলীনা’র কাজ গোছাচ্ছেন। বের হবে, বের হবে বলে এখনও সেটি আলোর মুখ দেখেনি। কুমার বিশ্বজিৎ এবার নিজেই উদ্যোগী হয়েছেন তার নতুন একক অ্যালবাম প্রস্তুত করার। সামনের ভালবাসা দিবসে প্রকাশের লক্ষ্য নিয়ে নিজের প্রযোজনা সংস্থা গানচিলের রেকর্ডিং স্টুডিওতে ইতিমধ্যে তিনি অ্যালবামটির কাজও শুরু করে দিয়েছেন। এটি হবে কুমার বিশ্বজিতের ২৮তম একক অ্যালবাম। এতে থাকছে ১০টি গান। এর মধ্যে ৮টি নতুন এবং পুরনো ২টি গান রিমেক করা হচ্ছে। এ গান ২টি হচ্ছে ‘কিছুই না কি দেইনি তোমায়’ ও ‘চতুর্দোলা’। অ্যালবামে গান লিখছেন গাজী মাজহারুল আনোয়ার, লিটন অধিকারী রিন্টু, আসিফ ইকবাল, কবির বকুল, জুলফিকার রাসেল ও মারজুক রাসেল। সুর করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, নকীব খান, অর্ণব, আশিকুর রহমান সান্টু, সুমন কল্যাণ ও শিল্পী নিজে। এদিকে কুমার বিশ্বজিৎ আগামী ২৮তম একক অ্যালবামটি গোছানোর পাশাপাশি ব্যস্ত রয়েছেন স্টেজ শো, প্লেব্যাক এবং চ্যানেল আই’র ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন নিয়ে।