
গত বছরের প্রকাশিত হওয়া সময়ের আলোচিত গায়ক বালাম ও উদীয়মান কণ্ঠশিল্পী জুলির বালাম ফিচারিং জুলি অ্যালবামটির সিক্যুয়েল তৈরি করছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা। এই জুটির প্রথম অ্যালবাম বালাম ফিচারিং জুলির অভাবনীয় সাফল্যের কারণেই অ্যালবামটির সিকুয়েল তৈরি করা হচ্ছে বলে জানা যায়। গতকাল সোমবার সঙ্গীতার সঙ্গে চূড়ান্ত হয় কথাবার্তা বলেন বালাম ও জুলি। আগামী পহেলা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি বাজারে আসবে। দুতিন দিনের মধ্যেই কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে সঙ্গীতা কর্তৃপক্ষ জানান। মূলত শ্রোতাদের চাহিদার কারণেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। বালাম ফিচারিং জুলি টুতে আমরা আরো বেশি যত্নবান হয়ে কাজ করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। বিষয়টি নিয়ে বালাম বলেন, সত্যি ভালো নাগছে অ্যালবামটির সিক্যুয়েল হচ্ছে বলে। চেষ্টা থাকবে শ্রোতাদের প্রত্যাশা ও চাহিদা পূরণে যথাযথ চেষ্টা করার।
Click Here to Read our online poetry Magazine.